দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে আগামী ২ জুন থেকে বন্দরের সব ধরনের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে চালু হবে বলে জানানো হয়েছে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল হক বলেন, সরকারি ছুটির কারণে বন্দরের দাপ্তরিক কার্যক্রম ১ জুন থেকে শুরু হবে। আর আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে ২ জুন থেকে।
জে আই